শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে: ফারুক

তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে: ফারুক

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছেন জয়নুল আবদীন ফারুক।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে মন্তব্য করেছেন দলের চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘দেশে সুশাসন আসবেই। সেই সুশাসন প্রতিষ্ঠিত হবে একমাত্র তারেক রহমানের হাতে ধরে।’

রোববার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, ‘তারেক রহমান তার বাবা-মায়ের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ১৬টি বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য প্ল্যান তৈরি করেছেন। সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তিনি অপেক্ষা করছেন। ইনশাআল্লাহ জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তার প্ল্যান যাতে সফল হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি।’

সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে। বলা হচ্ছে হেলে পড়েছে। কিন্তু হেলে পড়েছেন আপনারা। ১০টি বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে আপনাদের কোনো হামলা-মামলা ছিল না। তার প্রমাণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি। এরাই চেয়েছিল নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালু করা হোক। এখন আবার এরাই নির্বাচন কমিশন অফিসে গিয়ে বলে হেলে গেছে। এগুলো হচ্ছে নির্বাচনকে বানচাল করার একটা পূর্বাভাস।’

ফারুক বলেন, ‘প্রথম প্ল্যান হবে তরুণদের মাদকাসক্ত থেকে বের করে আনা। সুশাসন প্রতিষ্ঠা করবে তারেক রহমান। কোটি কোটি গাছ লাগানোর প্ল্যান থাকবে। জিয়াউর রহমানের মতো খাল খনন করবে। দেশের ফসল উৎপাদন বৃদ্ধি হবে। যেসব হাসপাতাল দুর্দশায় আছে, সেগুলোকে উন্নত করা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন করা। আমি যতটুকু রাজনৈতিকভাবে বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে তার প্ল্যান। তারেক রহমানের প্ল্যান সফল ও সার্থক হোক।’

বিএনপির এই নেতা বলেন, ‘সাংবাদিকদের লেখার স্বাধীনতা না থাকলে আসল স্বাধীনতা ক্ষুণ্ন হয়ে যাবে। সাংবাদিকদের লেখার অধিকার যেন সবসময় থাকে। এটা যেন আবারও বন্ধ হয়ে না যায়।’

এ সময় তিনি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com