যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বোদায় ট্রাক-অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, শিশুসহ ৬ জন গুরুতর আহত 

বোদায় ট্রাক-অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, শিশুসহ ৬ জন গুরুতর আহত 

পঞ্চগড়  জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদায় পাথর বোঝাই ট্রাক ও অটো সিএনজি মুখোমুখি সংঘর্ষে খোইটালী বর্মন (৫০) ও এক অজ্ঞাতনামা নারী সহ ২ জন ঘটনা স্থলে নিহত হয়েছে। আড়াই বছরের নাসির ও দুই বছর বয়সের শিশু হিমেল সহ ৬জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জন কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও ১ জন কে রংপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দূর্ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার বোদা-দেবীগঞ্জ পাকা সড়কে চন্দনবাড়ী বাজার নামক এলাকায়। নিহত খোইটালী বর্মন এর বাড়ী পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া গ্রামে। সে ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। নিহত খোইটালী বর্মন দেবীগঞ্জের লক্ষীরহাট এলাকায় জামাই এর বাড়ীতে মেহমান খেয়ে অটো সিএনজি যোগে বাড়ী ফিরছিলেন। অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে যাত্রীসহ অটো সিএনজিটি বোদার দিকে আসছিল, অপরদিকে বোদা থেকে পাথর বোঝাই একটি ট্রাক দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ওই স্থানে অটো সিএনজিটি একটি মিথিলা ভ্যানকে অভারটেক করে সামনে এগুলে বিপরিত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এত অটো সিএনজিটি দুমরেমুছরে যায়। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ২ নারীর ঘটনা স্থলে মৃত্যু হয় এবং ২ শিশু সহ ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এলাকাবাসিরা ট্রাকটিকে আটক করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিক সড়ক দুর্ঘটনায় ২জন নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com