যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় ডাকাতি: স্বামী-স্ত্রীকে মারপিট করে ২ লাখ টাকা ও ১০ ভরি গহনা লুট

বগুড়ায় ডাকাতি: স্বামী-স্ত্রীকে মারপিট করে ২ লাখ টাকা ও ১০ ভরি গহনা লুট

বগুড়া জেলা প্রতিনিধি,

বগুড়ার গাবতলীতে এক দই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল স্বামী-স্ত্রীকে মারপিট করে নগদ দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণের গহনা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ভক্তরাম বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, বুধবার রাত দুইটার পর বাড়ির গোয়াল ঘর থেকে গরুর ডাক শুনে ঘরের দরজা খুলে বের হতেই মুখোশ পরা ১৫-১৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। তিনি বলেন, ডাকাতদল আমার বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে রাখা সিন্দুক ভেঙে ১০ ভরি স্বর্ণের গহনা ও নগদ দুই লাখ টাকা লুট করে।

আরও পড়ুন

ফরিদপুরে পাইপগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, আটক ১৮

তিনি আরও জানান, ডাকাতদল আমার ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে দেয় এবং প্রতিবেশী আরও কয়েকটি বাড়ির ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে দেয়। তিনি বলেন, আমাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে ডাকাতদলের সদস্যরা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতি করার আগে তারা গ্রামের একটি ফাঁকা মাঠে বসে ককটেল তৈরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আনিছুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com