শাহীন সরকার পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে শামসুল উলুম সরকার বাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে নগরীর ৪২নং ওয়ার্ড কামারগাঁও শামসুল উলুম সরকার বাড়ী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়।
শামসুল উলুম সরকার বাড়ী হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব শাহ আলম মুন্সীর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা ইয়াহইয়া মাহমুদ দা.বা. মুহতামিম ও শাইখুল হাদীস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা, ঢাকা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর সিটি কর্পোরেশন ৪২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ।
এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টঙ্গী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলাউদ্দিন সাহেব।মিরের বাজার মুক্তা ফার্মেসীর স্বাত্ত্বাধিকারী ডা: মোঃ ইকবাল হোসেন মোল্লা। আব্দুল্লাহ ফার্মেসীর স্বত্ত্বাধিকারী মোঃ জহির উদ্দিন ফকির, জননী হোমিও হল এর স্বাত্ত্বাধিকারী ডাঃ মোঃ হাদিউল ইসলাম (রুবেল),কামারগাঁও বাইতুন নূর জামে মসজিদ এর মোতাওয়াল্লী ও পূবাইল সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর আলম সরকার। অত্ত মাদ্রাসার সাধারণ সম্পাদক সাইফুল আলম সরকার ,পরিচালক হাফেজ গাজী আব্দুল্লাহ আল মাসুম।
এছাড়াও ওয়াজ মাহফিলে এবং পাগড়ি প্রদান অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।
Leave a Reply