শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ ভোট শুধু অধিকার নয়, পবিত্র দায়িত্ব: জামায়াত আমির

বাংলাদেশ ভোট শুধু অধিকার নয়, পবিত্র দায়িত্ব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি:
ভোট শুধু আপনাদের অধিকার নয়, একটি পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উত্তরবঙ্গ সফরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার আগ মুহূর্তে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন ঠিক তাকে নিসংকোচে ভোট দিবেন। আপনার একটি ভোটই নির্ধারণ করে দিবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে। মনে রাখবে ভোট শুধু আপনার অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব।’

আরও পড়ুন: একজন তো দিল্লি পালিয়েছে, আরেকজন কিছু হলেই পিণ্ডি চলে যায়: তারেক রহমান
তিনি বলেন, ‘এবার একজন ব্যক্তি দুইটি ভোট দিতে পারবেন। একটি সরকার গঠনের ভোট আপরটি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিবেন। ১৭ বছরের বস্তাপঁচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে সম্প্রীতির রাজনীতির চর্চার বিকাশ ঘটাতে হবে।’

জামায়াত আমির বলেন, ‘আমরা মানুষকে কেনার চিন্তা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন। ১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে। মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু ওই সমস্ত চোরাপথে জনগণের যে ভোটের বৈধ অধিকার এবং পাওয়ার এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি।’

 

তিনি আরও বলেন, ‘মিথ্যা কোনো স্বপ্ন নয়, সরকার গঠন করলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়নের আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের ভোটে, তাদের ভালোবাসায়, তাদের সমর্থনে আমরা যদি দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনো অলীক স্বপ্ন নয়, মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফভিত্তিক ‍উন্নয়ন এবং সমস্যা সামাধানের উদ্যোগ গ্রহণ করব।’

আরও পড়ুন: তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির। শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়ে, দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

পরদিন সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

আরও পড়ুন: দোষারোপ-সমালোচনা করতে না চেয়েও সেভাবেই প্রচারণা শুরু বিএনপি-জামায়াতের
এরপর দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষ করে ঢাকায় ফিরবেন জামায়াত আমির।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com