শিরোনাম :
ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে নেত্রকোনায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আড়াইহাজারে বিয়েতে খাবার নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ সিলেট বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন ও সেবার মানোন্নয়নের প্রত্যাশা স্থানীয়দের মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরিতে নতুন করে রসদ ও গোলাবারুদ পাঠাচ্ছে সেন্টকম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার টেকনাফে মাদক, অস্ত্র ও গুলিসহ আটক ২

কক্সবাজার টেকনাফে মাদক, অস্ত্র ও গুলিসহ আটক ২

টেকনাফে প্রতিনিধি,

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন, জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ।

 

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী তাদের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার নিজ বাড়িতে মাদক ও অস্ত্রসহ অবস্থান করছে বলে জানতে পারে। এরপর, নৌবাহিনীর বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালিয়ে জুনায়েদ ও হামিদুল্লাহকে আটক করে।

আটক দুই ব্যক্তির তথ্যের ভিত্তিতে নৌবাহিনী তাদের বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে জব্দ করা হয়: ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল, মেথ আইস, ১২৬ পিস ইয়াবা, ১টি এক নলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ৮টি দেশি অস্ত্র, ৪৭ রাউন্ড গুলি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, এসব মাদক, অস্ত্র ও গুলি রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রির জন্য তারা মজুত করে রেখেছিল।

 

নৌবাহিনী জানায়, আটক দুইজনকে মাদক, অস্ত্র ও গুলিসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমন করা।

এছাড়া, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নৌবাহিনী ২৫টি কন্টিনজেন্টের মাধ্যমে ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com