শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আটোয়ারীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ

আটোয়ারীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ

 

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-
২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপি
প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁও
এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে
শনিবার (২৪ জানুয়ারি) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ
কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং
অফিসার রিপামনি দেবী। এ সময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ
মতিয়ার রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক উপস্থিত
ছিলেন। উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক জানান, আটোয়ারী
উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৪০টি। মোট বুথ সংখ্যা ২২০টি,
মোট ভোটার সংখ্যা ১,১২,০২১ জন। এ প্রশিক্ষণে মোট ৭৩৫ জন ভোট গ্রহণ
কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন । প্রশিক্ষনের শুরুতে শনিবার (২৪ জানুয়ারি)
২৩১ জন সহকারী প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং রবিবার (
২৫ জানুয়ারি) ৪২জন প্রিজাইডিং অফিসার ও ৪৬২ জন পোলিং অফিসার
প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এ প্রশিক্ষণে উপজেলার ভোট গ্রহণ অফিসারদেরকে ভোট গ্রহণের দিন দায়িত্ব
পালন, আইন-শৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান
সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালাটি নির্বাচন
কমিশন সচিবালয়ের অনুমোদিত প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ পরিচালনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় ইউএনও রিপামনি দেবী বলেন, নির্বাচনের
দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ২৪ এর গণ-অভ্যুত্থানের
আকাঙ্খা মাথায় রেখে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে।
আসন্ন নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি মডেল। তিনি বলেন,
নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদেও নিরাপত্তা দিতে পুলিশসহ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন
করবে। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক
যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে সকল ব্যবস্থা নিশ্চিত করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com