শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজারে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার প্রতিনিধি।।
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার টাউন কামিল মাদ্রাসায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এই প্রক্রিয়ায় তরুণ প্রজন্ম বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতের নাগরিক নেতা হিসেবে দায়িত্বশীল, সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা মেনে চলা, বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকা এবং অন্যদের সচেতন করা এগুলোই একজন দায়িত্বশীল নাগরিকের বৈশিষ্ট্য। পরে প্রধান অতিথি গণভোট সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী বিধিনিষেধ সম্পর্কে আলোকপাত করেন।
সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলেই নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com