শিরোনাম :
মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা বাসস মহান মে দিবস নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের সাদিক কায়েমকে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করতে চাইব না: প্রধানমন্ত্রী শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

‎কক্সবাজারে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-হিরোইনসহ গ্রেফতার-২

‎কক্সবাজারে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-হিরোইনসহ গ্রেফতার-২

‎‎শেখ আবরার বিন আলম
‎কক্সবাজার পৌরসভার ২ নম্বার ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়ার প্যারাবন সংলগ্ন সমুদ্রতট এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হিরোইন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫ কক্সবাজার।


‎অভিযানে উদ্ধার করা হলো, ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হিরোইন সদৃশ্য মাদকদ্রব্য সহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎সোমবার (২৬ জানুয়ারী) বিকাল ৪টার দিকে কক্সবাজার র‍্যাব-১৫ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ এই তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম খান।


‎তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত মাদক কারবারি মোঃ ইসমাইল ও নজরুল ইসলাম তাদের সহযোগীদের নিয়ে একটি বড় মাদকের চালান উত্তর নুনিয়ার ছড়ার প্যারাবন সংলগ্ন সমুদ্রতটে লুকিয়ে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে সমুদ্রতটের বালির নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তা থেকে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ কেজি হিরোইন সদৃশ্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


‎তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পার্শ্ববর্তী দেশ থেকে সমুদ্রপথে মাদক চোরাচালানের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তারা মাছ ধরার ট্রলারের মাধ্যমে মাদকের বড় চালান এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

‎সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পার্শ্ববর্তী দেশ থেকে সংঘবদ্ধ একটি চক্র অভিনব কৌশলে সমুদ্রপথে মাদক এনে প্রথমে উপকূলীয় এলাকায় মজুদ করে রাখে। পরবর্তীতে সেগুলো কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে যুব সমাজ মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে।

‎গ্রেফতারকৃতরা হলেন-চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মোঃ ইসমাইল (৪৩) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


‎র‍্যাব জানায়, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, অপহরণ, খুন, ডাকাতি ও ছিনতাইসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব-১৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে।


‎বিগত র‍্যাব-১৫ এর তথ্যমতে, ২০২৫ সালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোট ৫৮ লাখ ১৭ হাজার ২৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০২৬ সালের শুরুতেই গত ৭ জানুয়ারি ও ১২ জানুয়ারি পৃথক অভিযানে আরও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com