শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কক্সবাজার চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

কক্সবাজার জেলা প্রতিনিধি,

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে গোলবাহার বেগম (৫৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের রেললাইন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত গোলবাহার বেগম পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার বাসিন্দা এবং এজাহার আহমদের মেয়ে।

 

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুণ অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন কক্সবাজারের দিকে যাচ্ছিল। ট্রেনটি পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পাশ দিয়ে অতিক্রম করার সময় গোলবাহার বেগম রেললাইনের ওপর পড়ে ট্রেনে কাটা পড়েন। ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা রেললাইনের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com