শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের নারীরা

ক্রীড়া ডেস্ক :

পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশের দেওয়া ১১১ রানের টার্গেটে নেমে পাকিস্তান ৫৬ রানে অলআউট হয়। ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ব্যাংককে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলীয় পুঁজি দাঁড়ায় ১১০ রান। বাঘিনীদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে, ৩২ বল খেলে ৫টি চার হাঁকিয়ে অপরাজিত থাকেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। এ ছাড়া শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ ও ইশমা তানজিম ১২ রান করেন।

জবাব দিতে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানোর পর মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় রান ৫০ হওয়ার আগেই আউট হয়ে যান ৭ ব্যাটার। শেষপর্যন্ত পাকিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৫৬ রানে অলআউট হলে বাংলাদেশ পায় ৫৪ রানের জয়।বাঘিনীদের পক্ষে সানজিদা আক্তার মেঘলা তিনটি ও ফাহিমা খাতুন দুটি উইকেট শিকার করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com