শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় মাটি কাটার অভিযোগে মধ্যরাতে ইউএনও’র অভিযান, ড্রাম ট্রাক জব্দ

কুমিল্লায় মাটি কাটার অভিযোগে মধ্যরাতে ইউএনও’র অভিযান, ড্রাম ট্রাক জব্দ

কুমিল্লা জেলা প্রতিনিধি,

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের রেল সড়ক সংলগ্ন কৃষি জমি থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ঘটনাস্থল থেকে মাটিবাহী একটি ১০ চাকার ড্রাম ট্রাক জব্দ করা হয়। তবে অভিযানে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা ট্রাক ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে প্রশাসন।

 

একই রাতে কালিকাপুর-বুড়িচং সড়কে পৃথক অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সুজন নামের এক মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বুড়িচং থানার এসআই মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী আনন্দপুর এলাকায় সরকারি জায়গাসহ বিভিন্ন এলাকায় কৃষি জমির মাটি কেটে একটি চক্র ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলের কারণে কাঁচা ও পাকা সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউএনও মো. তানভীর হোসেন বলেন, খননযন্ত্র দিয়ে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার কোনো বৈধতা নেই। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com