শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বায়ুদূষণের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সকাল ৯টার দিকে আইকিউএআর-এর মানসূচকে ঢাকার গড় বায়ুমান ছিল ২১৭, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

দূষিত বাতাসের শহরের তালিকায় ২৫০ স্কোর নিয়ে শীর্ষে ছিল ভারতের দিল্লি। ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল মিয়ানমারের ইয়াঙ্গুন। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর–এর বায়ুমান ছিল ২২৩। তালিকায় এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, নেপালের কাঠমুণ্ডু, পাকিস্তানের করাচি এবং বাহারাইনের মানামা।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ডেনমার্কের কোপেনহাগেন। শহরটির স্কোর ছিল মাত্র ১১। তালিকায় পরের অবস্থানগুলোতে ছিল যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, কানাডার টরেন্টো, নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং নরওয়ের অসলো।

আরও পড়ুন: কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪
বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ হলে বায়ু ভালো, ৫১ থেকে ১০০ মধ্যম, ১০১ থেকে ১৫০ সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১–এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিবছর বায়ুদূষণজনিত সমস্যায় প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com