শিরোনাম :
সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৭ বছর আগে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা ও ১৭ বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না। স্বাধীন তদন্ত কমিশন যেসব সুপারিশ করেছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা ও বিচার নিশ্চিতে কাজ করা হবে।

আরও পড়ুন: পিলখানা হত্যার আগের রাতে রশি-চাকু নিয়ে জিম্মির ‘গোপন পরিকল্পনা’

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয়। ভয়ংকর এই হত্যাযজ্ঞের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত এক অধ্যায়ের সূচনা হয়।

ভয়াবহ ওই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গত ১৭ বছরে বেশ কয়েকটি কমিটি ও কমিশন কাজ করে। এসব কমিটি-কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে দাখিল করা হয় প্রতিবেদন। কিন্তু বাস্তবায়ন হয়নি কোনো প্রতিবেদনের সুপারিশ।

 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে গঠন করা হয় ৭ সদস্যবিশিষ্ট স্বাধীন তদন্ত কমিশন। এই কমিশন প্রায় ১১ মাস তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করে। কিন্তু ওই প্রতিবেদনের ভিত্তিতে কারও বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ চলাকালে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়।
অন্তর্বর্তী সরকারের আমলে বিডিআর হত্যাকাণ্ড ছাড়া অন্যান্য বিষয়ে আরো কয়েকটি কমিশন গঠন করা হয়। অন্যান্য কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হলেও বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ করেনি সরকার। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্বর হত্যাকাণ্ডের জন্য ৫১ জনকে দায়ী করা হয়।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে তদন্ত কমিশন গঠন করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসেছে। আমরা অল্প কিছুদিন হলো জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে এসেছি। তার আগে ইন্টেরিম সরকারের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

‘অন্তর্বর্তীকালীন সরকার দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের নিয়ে তদন্ত কমিশন গঠন করেছিল। কমিশনের প্রতিবেদনে যে সুপারিশ এসেছে এবং বিচারাধীন মামলাগুলো রয়েছে, সেসব বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।’

 

শহীদ পরিবারদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে। যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর দেখতে না হয়। যেজন্য যেসব পদক্ষেপ নেওয়া জরুরি আমরা সেসব পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com