শিরোনাম :
ফিনালিসিমা অনিশ্চিত আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে সাবেক অ্যাথলেট মিমু আর নেই রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে ভোটের কালি মোছার আগেই গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন রাজধানীর নদ্দায় আগুন ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ২ ইউনিটের একটি চালু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতিসঙ্ঘের মানবাধিকার ইরানে হামলা : সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসঙ্ঘের

জাতিসঙ্ঘের মানবাধিকার ইরানে হামলা : সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসঙ্ঘের

যুগ-যুুগান্তর ডেস্ক :
মধ্যপ্রাচ্যে শনিবারের ভয়াবহ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ। মানবাধিকার-বিষয়ক প্রধান সব পক্ষকে পুনরায় আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা কেবল ‘মৃত্যু, ধ্বংস আর মানবিক বিপর্যয়ই’ ডেকে আনবে।

জাতিসঙ্ঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শনিবার এক বিবৃতিতে বলেন, ‘আজ সকালে ইরানজুড়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের পাল্টা আঘাতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘যেকোনো সশস্ত্র সঙ্ঘাতের চূড়ান্ত মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। বোমা আর ক্ষেপণাস্ত্র কোনো বিরোধের সমাধান হতে পারে না। এগুলো কেবল মানুষের দুর্দশাই বাড়ায়।’

ভলকার তুর্ক আরও বলেন, ‘সাধারণ মানুষের ওপর এই ভয়াবহ পরিণতি এড়াতে আমি সব পক্ষকে সংযত হওয়ার এবং বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানাচ্ছি। উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে ফিরে আসুন। মাত্র কয়েক ঘণ্টা আগেও আপনারা সেখানে সক্রিয়ভাবে সমাধানের পথ খুঁজছিলেন।’

তিনি সতর্ক করে বলেন, ‘শান্তি স্থাপনে ব্যর্থ হলে এই সঙ্ঘাত আরো ছড়িয়ে পড়বে। এর ফলে কেবল ইরানেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অকল্পনীয় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঝুঁকি তৈরি হবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেনেভায় ওমানের মধ্যস্থতার মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এই সংঘাত শুরু হলো।

ভলকার তুর্ক স্মরণ করিয়ে দেন, যুদ্ধে সাধারণ জনগণের সুরক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা যুদ্ধের নিয়ম লঙ্ঘন করবে, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এই ক্রমবর্ধমান সঙ্ঘাত মানুষের স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

 

 

তিনি বলেন, ‘পারমাণবিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যেকোনো ঝুঁকি কমাতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ, এর প্রভাব পুরো অঞ্চলের মানুষের ওপর পড়বে। আমরা নেতাদের প্রতি ধ্বংসের পথ ছেড়ে আলোচনার পথ বেছে নেয়ার আহ্বান জানাচ্ছি।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com