শিরোনাম :
সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুলিশ হত্যার তদন্ত নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ হত্যার তদন্ত নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে বর্তমান সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এক্ষেত্রে জুলাই যোদ্ধাদের সুরক্ষার প্রতি জোর দিলেন তিনি। বললেন, ‘জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়টি জুলাই সনদেই উল্লেখ আছে।’

এর আগে কিছু সংবাদমাধ্যম ও সামাজিকমাধ্যমে প্রচার করা হয়, পুলিশ হত্যার তদন্তের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুলও এ নিয়ে কথা বলেন।

 

সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ হত্যার বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী কী বলেছেন, তা আমি জানি না। আমি এমন কিছু বলিনি। জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে-সেই নীতিতেই আছে সরকার।’

রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেনাবাহিনী আর কতদিন মাঠে থাকবে- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্র্বতী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিল। সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে ঠিক করা হবে। তারাও মাঠে থাকতে চায় না। আইনশৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।’

র‌্যাবের বিলুপ্তি এবং নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘র‍্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষা নিরীক্ষা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারেও নির্দেশনা জারি করা হয়েছে।’

এর আগে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সীমান্ত হত্যা বন্ধে তাকে বিশেষ ভাবে বলা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন: পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, ‘ভারতীয় হাইকমিশনারকে বিশেষ ভাবে বলেছি, সীমান্তে হত্যা যেন আর শুনতে না হয়। সে জন্য বিজিবি ও বিএসএফ যেন সবসময় এ বিষয়ে বৈঠক করতে থাকে। যতটুকু সম্ভব এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ বিষয়ে (সীমান্ত হত্যা) ভারতীয় হাইকমিশনার বলেছেন, তারাও আন্তরিক এবং তাদের সব সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com