যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন: খন্দকার মোশাররফ

গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেছেন সংসদ সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর পর সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শুরুতে খন্দকার মোশাররফ হোসেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন পর জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।

খন্দকার মোশাররফ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

চতুর্থবারের মতো সরকার গঠন করায় বিএনপিকে অভিনন্দন জানান খন্দকার মোশাররফ। একই সঙ্গে সংসদের বিরোধীদল জামায়াতে ইসলামীকেও অভিনন্দন জানান।

এর আগে সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে বেলা ১১টা ৫ মিনিটে অধিবেশন শুরু হয়। দেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতেই পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন।

বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন তিনি। বিএনপির সংসদীয় দলের পক্ষ থেকে সরকারপ্রধানের প্রস্তাব সমর্থন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতে ইসলামের পক্ষ থেকে দলটির নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরও সমর্থন জানান। তবে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে প্রস্তাব দিলে সুন্দর হতো বলে মন্তব্য করেন তিনি।

এরপর ড. মোশাররফ হোসেনকে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য নিয়ে যাওয়া হয়। ১১টা ২৫ মিনিট থেকে তিনি সভাপতি হিসেবে অধিবেশন পরিচালনা শুরু করেন। তার সভাপতিত্বে সংসদের স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com