শিরোনাম :
সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি সংসদে খাচ্ছিলেন এমপি, স্পিকার বললেন ‘খাওয়ার অনুমতি নেই’ ঘাটাইলে বসতবাড়িতে হামলা ও দেয়াল ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক

সদর ঘাটে দাঁড়িয়ে লঞ্চ। নিজ নিজ গন্তব্যে ছুটছেন যাত্রীরা।
সদরঘাটে বুধবার ঢাকা-ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া–৫’ নামক একটি লঞ্চের সঙ্গে ঢাকা–দৌলতদিয়া–যশোরহাট রুটের ‘এমভি জাকির স্মার্ট–৩’ নামক লঞ্চের সংঘর্ষ ঘটে এবং হতাহতের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের নিমিত্ত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক করা হয়েছে মো. আবুল ইসলামকে (অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়), সদস্যরা হলেন- আব্দুল্লাহ আল-মামুন (পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা অঞ্চল), এস এম শাহেদ রেজা, পরিচালক (ক্রয় ও সংরক্ষণ), বিআইডব্লিউটিএ, মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার (সদরঘাট), নৌপরিবহন অধিদফতর, এ কে এম শামসুজ্জোহা, সহকারী পরিচালক (অপারেশন), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ও মো. মেহেদী হাসান, সহকারী সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়।

উক্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দ ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com