শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মদনে ৫০ পরিবারের চলাচলের রাস্তা নিষেধ বিপাকে রোগী নিয়ে।

মদনে ৫০ পরিবারের চলাচলের রাস্তা নিষেধ বিপাকে রোগী নিয়ে।

 

নেত্রকোনা জেলা প্রতিনিধি

 

নেত্রকোনার মদন ৫০ টি পরিবারের চলাচলের রাস্তা নিষেধাজ্ঞা থাকায় গর্ভবতী ডেলিভারি ও অন্যান্য রোগী নিয়ে বিপাকে পড়েছে ৫০ টি পরিবার।

রোজ মঙ্গলবার ২৪ মার্চ উপজেলা তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি গ্রামে সরজমিনে গিয়ে জানা যায়, গত ১৬ ই মার্চ গরু জবাই কে কেন্দ্র করে নজরুল ইসলাম( ৬০) ও একই গ্রামের ও জজ(৬৫) এর দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এত দু’পক্ষেরই ৫ জন আহত হয়।

এ ঘটনার পর থেকে নজরুল ইসলাম এর গোষ্ঠীর ৫০টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তা অবরোধ নিষেধাজ্ঞা করে রাখেন জজ মিয়ার লোকজন মিলে।
এতে বিপাকে পড়েছে প্রসূতি গর্ভবতী মহিলা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও রোগী চিকিৎসা সহ হাট বাজারে যেতে না পেরে
ঘর বন্দী হয়ে পড়েছে ৫০ টি পরিবার।

ঈদের দিন পর্যন্ত এই ৫০টি পরিবার ঈদগাহ মাঠে গিয়ে নামাজ আদায় করতে পারেনি।
এই রাস্তা দিয়ে চলাচলের নিষেধ করেন একই গ্রামের জজ মিয়া(৬৫) কামাল মিয়া (৫০),এবং জাহাঙ্গীর (৪০), জিয়াউর রহমান (৩৫), বকর মিয়া (৪৫), বিপুল (৩০) সহ তাদের লোকজন মিলে।
এতে করে ঘরবন্দী হয়ে পড়েছে এই ৫০টি পরিবারের লোকজন।
দ্রুত এই ৫০টি পরিবারকে রাস্তা নিষেধাজ্ঞা থেকে মুক্ত না করলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় থেকে বড় অপ্রীতিকর ঘটনা।

ভুক্তভোগী কাওয়ালী বিন্নি গ্রামের নজরুল মিয়া বলেন, টুকটাক ঘটনা ঘটলেই আমাদের বাড়ির সামনে রাস্তাটি নিষেধাজ্ঞা করেন জজ মিয়া সহ তার লোকজন মিলে গত বৎসর তাকে ৫০ হাজার টাকা দিয়ে রাস্তা চলাচলের অনুমোদন দেন।
এই বছর আবার ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন টাকা না দেওয়ার কারণে আমাদের রাস্তা অবরুদ্ধ এবং চলাচলে নিষেধাজ্ঞা করেছে
ডেলিভারি রোগী যেতে দেয়নি ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাইতে পারতেছে না।
আমরা খুব কষ্টে আছি। প্রশাসন সহ বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমাদের বিনীত অনুরোধ জানান রাস্তাটি চলাচলের জন্য মুক্ত করে দেওয়ার জন্য।

অভিযোগ রয়েছে, কাওয়ালী বিন্নি গ্রামের একটিমাত্র চলাচলের রাস্তা প্রতিদিন ৫০টি পরিবারের সদস্যরা চলাফেরা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এখান দিয়ে যাতায়াত করে। গ্রামের সবাই রাস্তাটি দিয়ে মাঠের যাবতীয় ফসল বাড়িতে আনা-নেয়া করেন।

কিন্তু কাওয়ালি বিন্নি গ্রামের জজ মিয়ার নেতৃত্বে তার লোকজন ৮ দিন ধরে যাতায়াতের রাস্তাটি চলাচলের জন্য নিষেধ করেন।

এতে কেউ ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেয়ার কোনো ব্যবস্থা নাই। বিকল্প কোন রাস্তা না থাকা বিপাকে পড়েছে এই ৫০ টি পরিবার।

রাস্তা বন্ধ, চলাচলে নিষেধের বিষয়ে জানতে চাইলে
কাওয়ালী বিন্নি গ্রামের মৃত ওয়াজিদ খার ছেলে জজ মিয়া বলেন, আমরা ঈদের দিন তাদেরকে নামাজ পড়ার জন্য বলেছি তারা যায় নাই,
ডেলিভারি রোগী নিয়ে যাচ্ছে আমরা বাধা দেয়নি।
আমাদের সাথে তাদের ঝগড়া হয়েছে
ঝগড়ার দিন এদিক দিয়ে তারা আসলে মারামারি আরোও বাড়বে।
এরপরে লোকজনে বলেছে এদিকে না আসার জন্য আমরা তাদেরকে যাতায়াতে নিষেধ করিনি।

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মিজ বেদবতী মিস্ত্রি বলেন, এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com