যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাবনায় বজ্রপাতে একদিনে ৩ জনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে একদিনে ৩ জনের মৃত্যু

পাবনা জেলা প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলায় বজ্রপাতে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে
পাবনার সাঁথিয়ায় আকরাম হোসেন নামের এক কৃষকের পর বজ্রপাতে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার নাগডেমড়া, করমজা ও ধুলাউরি ইউনিয়নের পৃথক তিনটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে আবু সাইদ (৪৭), করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম (৪৪) ও ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুন্ডুরিয়ার আকরাম হোসেন বাড়ির পাশে শ্মশান ঘাট এলাকায় গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। সেসময় আকাশ মেঘলা থাকলেও কোনো বৃষ্টি বা দমকা হাওয়া ছিল না। ঘাস কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর বজ্রপাতে আক্রান্ত হয়ে আবু সাইদ ও আব্দুল কুদ্দুসের নিহতের খবর পাওয়া যায়। আবু সাইদ সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ তুলতে যান। হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হয়। এসময় তার শরীরের ওপর বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

একইভাবে ধুলাউরি ইউনিয়নের বারোয়ানি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠে পেঁয়াজ আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। এছাড়া সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ (১৫) মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শব্দে আহত হন। পরে তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, বজ্রপাতে তিন কৃষকের মৃত্যুর বিষয়টি জেনেছি। একই দিনে তিন কৃষকের মৃত্যু খুবই মর্মান্তিক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com