যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে অবৈধভাবে টিলা কাটার দায়ে দুইজনকে লাখ টাকা জরিমানা

সিলেটে অবৈধভাবে টিলা কাটার দায়ে দুইজনকে লাখ টাকা জরিমানা

লাকী আক্তার

সিলেটে অবৈধভাবে টিলা কাটার দায়ে দুইজনকে লাখ টাকা জরিমানা করা হয়েছে
সিলেটে অবৈধভাবে টিলা এবং কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামে এই জরিমানা করা হয়।

শুক্রবার সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামের হাতুরা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা এবং কৃষি জমির মাটি কর্তনের সময়ে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪(চ), (ছ) ধারা লংঘন করার আলামত প্রাপ্ত হওয়ায় এবং তারা অপরাধ স্বীকার করে নেওয়ায় একই আইনের ১৫ ধারা অনুযায়ী দুইজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ জানান, পরবর্তীতে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট মেম্বারের উপস্থিতিতে অপরাধী কর্তৃক মুচলেকা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com