শিরোনাম :
শ্রমিক সমাবেশে আসবেন প্রধানমন্ত্রী, জানানো হবে যেসব দাবি মে দিবস পালনে দিনব্যাপী নানা আয়োজন টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

নীলফামারী জেলা প্রতিনিধি,

নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে প্রেসক্লাবের হলরুমে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অস্থায়ী পরিষদের প্রধান উপদেষ্টা শামসুল ইসলাম।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা মো. নজমুল ইসলাম, আকতারুল আলম রাজু, অরবিন্দ কুমার বর্ধন, প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা প্রকৌশলী এস. এম. সফিকুল আলম ডাবলু, সাবেক সভাপতি তাহমিন হক ববি, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নূর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন।

এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে অস্থায়ী পরিষদ ও বিদায়ী কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

গত ৬ এপ্রিল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে জেলায় প্রথমবারের মতো সভাপতি পদে সমান ভোট পেয়ে হাসান রাব্বী প্রধান (আরটিভি) ও এ. বি. এম. মঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙা টেলিভিশন) নির্বাচিত হন। তারা পর্যায়ক্রমে এক বছর করে সভাপতির দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মিল্লাদুর রহমান মামুন (এটিএন নিউজ)।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি: ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক) ও মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ)। যুগ্ম সাধারণ সম্পাদক: নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল) ও আব্দুর রশিদ শাহ (নিউজ ২৪)। দফতর সম্পাদক: এম. আর. চৌধুরী রাজু (ডেইলি সান); অর্থ সম্পাদক: এম. আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন); প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. নাঈম শাহ (কালের কণ্ঠ) এবং ক্রীড়া সম্পাদক: মোশাররফ হোসেন (খোলা কাগজ)।

 

নির্বাহী সদস্যের সাতটি পদে নির্বাচিতরা হলেন মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), বি. এম. খাজা নেওয়াজ (আমার বার্তা), সাদেকুর রহমান শাহ স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব) ও আলী সাদ্দাম (সিএন বাংলা)।

কার্যনির্বাহী পরিষদের ২১টি পদের মধ্যে ১৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন) এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com