পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, এই জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কে চাষী, কে বর্গা চাষী, কে ভুমিহীন চাষী সেখানে আমাদের দলীয় কোন নেতাকমী অনেকে জানেনা, অনেকে এসবের খোজখবর রাখেনি, আমি এই এলাকার সংসদ সদস হিসেবে আমিও জানিনা কে পেল কৃষি কার্ডটি। এটাই বিএনপি, এটাই তারেক রহমানের বিএনপি, জিয়াউর হরমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি। বিএনপি কোন দলীয় দৃষ্টকোন থেকে রাজনীতি করে না, দলীয় দৃষ্টিকোন থেকে এলাকার উন্নয়ন ঔ মানুষের উন্নয়ন করতে চাই না।
প্রতিমন্ত্রী বলেন, আজকের এই সুজলা সুফলা বাংলাদেশ, নদী মাতৃক বাংলাদেশ হারিয়ে যাচ্ছে, দিন দিন বাংলাদেশের পানি স্তর নীচে নেমে যাচ্ছে , আগে ১০ ফুট, ২০ ফুট মাটির নিচে টিউবয়েলের পানি পেতাম, বর্তমানে ৭০/৮০ ফুট নীচে নেমে গেছে, এইটা অসুভ লক্ষণ, তাই আমি মনে করি আজকে আমাদের বাজতে গেলে এবং নতুন প্রজন্মকে বাচাতে হলে যেমন পানির অপর নাম জীবন, সেই মোতাবেক নদী জলাশয় খনন করতে হবে খনন কাজে সকলকে সহযোগিতা করতে হবে। আমাদের দেখতে হবে কেউ যেন নদী জলাশয় ভরাট বা দখল করতে না পারে।
প্রতিমন্ত্রী বলেন, আজ দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। আমাদের কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন তিন স্তরে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছেন কারা কোন ক্যাটাগরিতে এই কার্ড পাবেন।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ইতিপূর্বে উদ্বোধন হয়েছে। ইনশাল্লাহ সামনের দুই-তিন মাসের মধ্যে সারা বাংলাদেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করতে সক্ষম হব।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে রক্ষা করতে শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তাহলেই দেশ আরও এগিয়ে যাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য-সহায়তায় আমরা কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাউকে বিচার করব না। যারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত এবং পাওয়ার যোগ্য, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী কৃষক ও কৃষাণীদের কৃষক কার্ড দিয়ে কৃষক কৃষাণীদের উন্নয়ন কামনা করেছেন, তেমন আসুন এই বাংলাদেশকে একটি আগামী সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। আজকের এই ১লা বৈশাখ প্রত্যেকের জীবনে সুখ শান্তি নিয়ে আসুক বলে কৃষক কার্ডের বিতরণ শুরু করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. শুকুরিয়া পারভীন বক্তব্য রাখেন। এ সময় জেলা পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ মো.সোহেল রানা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিএনপির দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ অতিথিবৃন্দরা ১৫ জন কৃষক ও কৃষাণীর হাতে কৃষক কার্ড ও দুটি করে ফলন গাছের চারা বিতরণ করেন।
Leave a Reply