শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানী উৎসবের রঙে

রাজধানী উৎসবের রঙে

নিজস্ব প্রতিবেদক :

আজ পহেল বৈশাখ। ভোরের প্রথম আলোয় নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হলো ১৪৩৩ বঙ্গাব্দের পথচলা। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে আজ মেতেছে দেশ। গ্রামবাংলায় বৈশাখকে ঘিরে মেলা আর হালখাতার চিরায়ত আমেজ থাকলেও, ইট-কাঠের যান্ত্রিক শহর ঢাকাও পিছিয়ে নেই। যান্ত্রিকতাকে একপাশে সরিয়ে রেখে আজ বাঙালি সাজে উৎসবে মেতেছে রাজধানী। ছায়ানটের সুরের মূর্ছনা আর মঙ্গল শোভাযাত্রার বর্ণিল রঙে রঙিন এখন রাজপথ। আপনি যদি আজ পরিবার বা বন্ধুদের নিয়ে রাজধানীর বৈশাখী আয়োজনে সামিল হতে চান, তবে জেনে নিন প্রধান প্রধান মেলা ও উৎসবের হালহকিকত।

বিসিক বৈশাখী মেলা (বাংলা একাডেমি প্রাঙ্গণ)

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে ‘বৈশাখী মেলা ১৪৩৩’। ১৪ থেকে ২০ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মেলা। এখানে নকশিকাঁথা, মাটির পণ্য ও দেশীয় হস্তশিল্পের এক বিশাল সমাহার রয়েছে।

এসএমই বৈশাখী মেলা (আগারগাঁও)

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। ৩০০টিরও বেশি স্টল নিয়ে সাজানো এই মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি রয়েছে নাগরদোলা, বায়োস্কোপ, টিয়া পাখির খেলা ও বানর খেলার মতো বিনোদন। প্রবেশমূল্য মাত্র ৩০ টাকা।

লাল বৈশাখী (বনানী কামাল আতাতুর্ক পার্ক)

বনানীতে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে ‘লাল বৈশাখী’। নাগরদোলা ও ঐতিহ্যবাহী খেলার পাশাপাশি এখানে রয়েছে মেগা কনসার্ট। পারফর্ম করবেন হাবিব ওয়াহিদ, রেনেসাঁ, নেমেসিস ও লেভেল ফাইভ ব্যান্ড। ৩০০ টাকার টিকিটে মিলবে প্রবেশের সুযোগ।

আর্কা বৈশাখ ১৪৩৩ (আলোকি, গুলশান)

গুলশান-তেজগাঁও লিংক রোডের ‘আলোকি’ প্রাঙ্গণে আয়োজিত হয়েছে ‘আর্কা বৈশাখ’। মেলা, খেলাঘর, ভোজনালয় ও কালেক্টিভ মঞ্চ—এই চার ভাগে বিভক্ত এই আয়োজন। পারফর্ম করবে রকসল্ট ও ফিরোজ জং ব্যান্ড। প্রতিদিনের প্রবেশমূল্য ৫০০ টাকা।

উৎসবে বৈশাখ (শেফস টেবিল কোর্টসাইড, ভাটারা)

ভাটারা মাদানী অ্যাভিনিউতে ট্রিপল টাইম কমিউনিকেশনস ও কোর্টসাইডের আয়োজনে চলছে ‘উৎসবে বৈশাখ’। পাপেট শো, বাউল গান ও নাগরদোলার পাশাপাশি বিকেল ৩টা থেকে শুরু হবে জমকালো কনসার্ট। মেলায় প্রবেশ ২০০ টাকা হলেও কনসার্টের জন্য লাগবে ৮০০ টাকার টিকিট।

এয়ার ফোর্স বেইজক্যাম্প মেলা (আগারগাঁও)

বাংলাদেশ এয়ার ফোর্সের উদ্যোগে আজ দিনব্যাপী মেলা চলবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে বায়োস্কোপ, মেহেদি উৎসব, ফেস পেইন্টিং ও পটারি হুইলের আয়োজন রয়েছে। পাশাপাশি থাকছে লাটিম, মার্বেল ও দাঁড়িয়াবান্ধার মতো হারিয়ে যাওয়া গ্রামীণ খেলা।

যাত্রাবিরতি (বনানী): বাউল গান, পুতুল নাচ ও সোনার বাংলা সার্কাসের পারফরম্যান্স। টিকিট ৫০০ টাকা।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল: উইন্টার গার্ডেনে বিশেষ প্রমিয়াম বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবেশমূল্য ২৫০০ টাকা।

পুরান ঢাকা: চকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে বসেছে ঐতিহ্যবাহী মেলা, যেখানে মিলবে ঢাকাই খাবার ও মাটির তৈজসপত্র।

পরিবারের প্রিয় মানুষগুলোকে নিয়ে ঐতিহ্যের এই উৎসবে যোগ দিতে পারেন আপনিও।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com