শিরোনাম :
সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল কুমিল্লা লাকসামবার্তা’র সম্পাদক শহীদুল্লাহ ভূঁইয়া’র নামে ফেসবুকে অপ-প্রচারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন নওগাঁয় ৪ খুনের ঘটনা ডাকাতি নয়, জমি নিয়ে বিরোধে হত্যা: পুলিশ সুপার চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতি নিচ্ছে ইরান বর্তমান সরকার ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে: অর্থমন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নফাঁস রোধে সাইবার নজরদারি জোরদার করা হয়েছে: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা থানায় মামলা না হওয়ায় ক্ষোভে,পুলিশ সুপারকে স্মারকলিপি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির

এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির

মোঃ শাহ আলম নারায়ণগঞ্জ প্রতিনিধ

আজ ২১ এপ্রিল, মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে জেলার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রথমদিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট।
জেলা প্রশাসক জানান, তিনি নারায়ণগঞ্জ কমর আলী উচ্চ বিদ্যালয়, আইটি স্কুল, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালক উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন এবং অন্যান্য কেন্দ্রগুলোর খোঁজখবর নিয়েছেন।
প্রতিটি কেন্দ্রেই পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আসন বিন্যাস এবং পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্র মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা এবার নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অসদুপায় অবলম্বনের তথ্য পাওয়া যায়নি বলেন ডিসি রায়হান কবির।
পরিদর্শনকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর তিনি শুধু নিরবে পরীক্ষা কক্ষ পরিদর্শন করেছেন। কোনো পরীক্ষার্থীর সাথে কোনো প্রকার কথা বলেননি, যাতে পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট না হয়।
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি, প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, অভিভাবকরা নির্দেশনা মেনে কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছেন। সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ, আপনাদের গঠনমূলক সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু পরীক্ষা উপহার দিতে পারছি।
আমি আশা করি, প্রথম দিনের মতোই বাকি পরীক্ষাগুলোও একইরকম সুন্দর পরিবেশে সম্পন্ন হবে। পরীক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও। তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আলী নুর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com