শিরোনাম :
আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহ টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে আটক ৭৪ জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি রূপপুর নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র! দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জাতীয় প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

সংসদের জ্বালানি সংকট নিরসনে সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্বজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিশেষ এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন।

পরে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাজিফ উদ্দিন (বীর বিক্রম) প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে ভোট চান। ওই সময় জ্বালানি সংকট নিরসনে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।

পরবর্তীতে স্পিকার বলেন, প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য কার্যপ্রণালি বিধির ২৬৬ অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। এই কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন।

নবগঠিত ১০ সদস্যের বিশেষ এই কমিটিতে ৫ জন সরকারি দলের সংসদ সদস্য ও বিরোধী দলের ৫ জন সংসদ সদস্য রয়েছেন। এরমধ্যে সরকারি দলের সংসদ সদস্যরা হলেন- সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু (সভাপতি), যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (সদস্য), লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (সদস্য), শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (সদস্য) এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত (সদস্য)।

এছাড়াও কমিটিতে থাকা বিরোধী দলীয় সংসদ সদস্যরা হলেন- ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন (সদস্য), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল (সদস্য), ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন (সদস্য), কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (সদস্য) এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান (সদস্য)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com