শিরোনাম :
বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩

মোঃ শাহাদাৎ হোসেন

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩
কুমারখালীতে ছাত্রলীগের তিনজনসহ ৪ আসামি গ্রেফতার। ছবি- বুধবার বিকেলে কুমারখালী থানা চত্বরের।
কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), মো. আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) ও শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)।

পুলিশের দাবি আটক ব্যক্তিরা সবাই ছাত্রলীগের কর্মী-সমর্থক।

জানা গেছে, মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুমারখালী উপজেলা শাখার সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুকে বেশকয়েকটি মোটরসাইকেলে ছাত্রলীগের একটি মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়। এরপর বিভিন্নজনের ফেসবুকে একই ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর মিছিল জড়িত থাকার সন্দেহে আজ বুধবার শেরকান্দি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। পরে ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানায় এক বৈষম্যবিরোধী ছাত্রের দায়ের করা বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের দেওয়াল লিখন ও বিক্ষোভ মিছিল চলছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল (মঙ্গলবার) রাতে কুমারখালী কাজীপাড়া এলাকায় একটি মোটরসাইকেল মিছিল করা হয়। এ ঘটনার জেরে বুধবার বেআইনিভাবে তিনজনকে গ্রেফতার করে মিথ্যা মামলায় চালান দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

 

ছাত্রলীগের মিছিলের ঘটনাটি অস্বীকার করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা নিজেরা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে স্বীকার করেছে। এছাড়াও একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com