শিরোনাম :
ফরিদপুরে অনুষ্ঠান শুরু নিয়ে হট্টগোল, ক্ষোভ প্রকাশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের বাঁধন এখন কলকাতার চোখের মণি

বাংলাদেশের বাঁধন এখন কলকাতার চোখের মণি

বিনোদন প্রতিবেদক:
ফাইল ছবি

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম নায়িকা হিসেবে অংশ নিয়ে ইতিহাস রচনা করেছেন আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ নির্বাচিত হয়েছিল উৎসবের অফিসিয়াল সিলেকশন বিভাগ আঁ সার্তে রিগায়। কানে পুরস্কার না পেলেও অনেক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। এই সিনেমায় নাম ভুমিকায় অভিনয় করে অসংখ্য প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
তারপর থেকে গোটা দেশ গর্ব অনুভব করছে। অভিনেত্রীর জন্য ভালোবাসা প্রকাশ করছে সবাই। সোশ্যাল মিডিয়ায় ভাসছে শুভেচ্ছা বার্তা। পুরো দেশের চোখের মণি এখন বাঁধন। তবে শুধু বাংলাদেশ নয়, এই মুহুর্তে কলকাতারও চোখের মণি হয়ে দাঁড়িয়েছে এই অভিনেত্রী। এমনটাই বলছে ভারতীয় জনপ্রিয় পত্রিকা জি-নিউজের একটি প্রতিবেদন।

জি-নিউজে ‘বাংলাদেশের এই অভিনেতা এখন কলকাতার চোখের মণি’ এই শিরোনামে বাঁধনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে লেখা হয়, মুসকান জুবেরী, কে তিনি? বৃহস্পতিবার প্রকাশিত হল পরিচালক সৃজিত মুখার্জির রহস্য সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি’র টিজার। তাই দেখেই চমকে উঠেছেন দর্শক। সবথেকে বেশি আগ্রহ জেগেছে মুসকান জুবেরী, ছবির কেন্দ্রীয় চরিত্রকে দেখে। কে এই অভিনেতা?

কলকাতায় এই প্রথম অভিনয় করলেন আজমেরি হক বাঁধন। পরিচালক সৃজিত মুখার্জির কাজ দেখে থাকলেও তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না বলে জানিয়েছেন বাঁধন। বাংলাদেশে তিনি মূলত টেলিভিশনে অভিনয় করেন। অতিমারীর মধ্যেই হঠাৎ সৃজিতের হোয়াটসঅ্যাপ পান বলে জানিয়েছেন নায়িকা। কিন্তু তিনি বিশ্বাস করেন নি। পরে সৃজিত বাংলাদেশের এক প্রযোজকের মাধ্যমে কন-কল করে তার নাগাল পান, বলে খবর।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেন নি’ সিরিজের শুটিং হয় পাঁচঘড়ায়। যে পুরনো বাড়িটি টিজারে দেখা যাচ্ছে সেখানে সত্যজিৎ রায় ‘ঘরে বাইরে’ ছবির শুটিং করেছিলেন। সেই বাড়িতেই এবার নতুন রহস্যের জাল বুনবেন মুসকান জুবেরী।

ছবির শুটিং হয় পাহাড়েও। সিকিমে কোভিড পরিস্থিতির পরেই ছবির শুটিংয়ের কাজ শুরু হয়। বাঁধনের অভিনয়ে খুশি পরিচালক সৃজিত মুখার্জি। কারণ বাংলা ওয়েব সিরিজে ‘ক্যানিবালিজম’ নিয়ে কাজ সম্ভবত এই প্রথম।

ব্যক্তিগত জীবনে বাঁধন ‘সিঙ্গেল মাদার’। মেয়েকে নিয়েই অবসর সময় কাটে তার। বিবাহ বিচ্ছেদের পরে মেয়ের কাস্টডি নিয়েও আইনি লড়াইয়ে জর্জরিত হয়েছেন তিনি। সেই যুদ্ধে জিতে বাঁধন ও তার কন্যা একেবারেই বেঁধে বেঁধে থাকেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com