1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে যা বলছে মালয়েশিয়া

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

প্রবাস

আগামী ছয় মাসে মালয়েশিয়া প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে—বাংলাদেশের এক প্রতিমন্ত্রীর সাম্প্রতিক এমন বক্তব্যকে মালয়েশিয়া সরকারের কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক অবস্থান নয় বলে স্পষ্ট করেছে দেশটি।

মালয়েশিয়ার সরকারি মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল এক সংবাদ সম্মেলনে জানান, মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান তাকে নিশ্চিত করেছেন—ওই বক্তব্যটি বাংলাদেশের একজন জুনিয়র মন্ত্রীর ব্যক্তিগত মতামত হতে পারে, তবে এটি বাংলাদেশ সরকারের কোনো সিদ্ধান্ত নয়। তাই একে দেশটির দাপ্তরিক ঘোষণা হিসেবে গণ্য করা ঠিক হবে না।

এর আগে মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, চলতি সেপ্টেম্বরের শেষ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নেবে মালয়েশিয়া।

উল্লেখ্য, শ্রমিকদের নানা অনিয়ম ও শোষণের অভিযোগের মুখে ২০২৪ সালে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়া। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলে শ্রমবাজার চালুর আহ্বান জানান। তবে মালয়েশীয় গণমাধ্যম দ্য নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, দেশটি বিদেশি শ্রমিকের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে চায় এবং ২০৩০ সালের মধ্যে মোট শ্রমশক্তিতে বিদেশি কর্মীর হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..