শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নির্বাচন আয়োজনে পুলিশের পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে : আইজিপি

নির্বাচন আয়োজনে পুলিশের পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের (ইসি) যেকোনো নির্দেশনা পালনে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, পাঁচ সিটি নির্বাচনকে ঘিরে আলাদা কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ। তবে যেকোনো পরিস্থিতি মোকাববেলায় পুলিশের প্রস্তুতি রয়েছে।

আজ শুক্রবার হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দরগাহ মসজিদে জুমার নামাজ পড়ে আইজিপি মাজার জিয়ারত করেন। এরপর তিনি নিজের মা ও বাবার কবর জিয়ারত করেন।

পুলিশ প্রধান বলেন, দীর্ঘদিন ধরে আমরা নির্বাচন করে আসছি। নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ পুলিশের আছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করব।

সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় বিমানযোগে সস্ত্রীক সিলেটে পৌঁছেন আইজিপি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেটের পুলিশ কর্মকর্তারা। পরে এসএমপি অফিসার্স মেসে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

তিন দিনের সফরে আইজিপি পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন জায়গা পরিদর্শন, সিলেটে কর্মরত অফিসারদের সঙ্গে মতবিনিময়, নির্মাণাধীন ৭-এপিবিএন সিলেট পরিদর্শন, নির্মাণাধীন আরআরএফ পরিদর্শন এবং সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com