1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

উস্তি থানার ওসি, তোলাবাজি র অভিযোগে অভিযুক্ত মগরাহাট পশ্চিমের ব্লকের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ কে জনসমক্ষে ঘোরালেন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

দুই আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার, মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ডের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য এবং তৃনমূল কংগ্রেসের নেতা তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু কে গ্রেপ্তার করে তোলাবাজি এবং বেআইনি জমি দখল ও অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ভয় দেখিয়ে টাকা পয়সা আদায় করার অভিযোগে। আজ সন্ধ্যায় তাকে জনসমক্ষে তার কৃতকর্মের জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে ঘোরাতে থাকে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।এই ঘটনাটি নিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানা এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দাবী দীর্ঘদিন ধরে এই এই ব্যাক্তি তৎকালীন তৃনমূল কংগ্রেসের সরকারের আমলে সাধারণ মানুষের ভয় দেখিয়ে জোর করে জমি দখল ও বেআইনি অস্ত্র নিয়ে সাধারণ মানুষ কে ভয় দেখিয়ে টাকা পয়সা আদায় করার মতো কাজ করছেন।এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। কিন্তু সরকার বদলের পর সাধারণ মানুষের ভরসা রাখতে এগিয়ে আসেন উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার ‌। তিনি উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য এবং তৃনমূল কংগ্রেসের নেতা তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু কে গ্রেপ্তার করার জন্য উঠেপড়ে লাগে। অবশেষে দুই দিন আগে সুন্দর বন জেলা পুলিশের অধীনে মন্দির বাজার থানা এলাকায় করমজলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা। এবং তিন দিনের রিমান্ডে নিয়েছে উস্তি থানার পুলিশ। আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন আই পি এস বলেন যে তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু বিরুদ্ধে শুধু তোলাবাজি র অভিযোগ নয়।তার বিরুদ্ধে বেআইনি অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ভয় দেখিয়ে টাকা পয়সা আদায় করার মতো অভিযোগ রয়েছে। এবং সরকারি জমিতে দখল করে তার উপর বেআইনি নির্মাণ কাজ করার অভিযোগ রয়েছে। এবং ২০১৮, সালে, ভারতের বিজেপি র সর্বভারতীয় সভাপতি শ্রী জে পি নাড্ডার উপর যে হামলা হয়েছিল উস্তি থানার অধীনে শিরাকোল মোড়ে তাতে তার নাম রয়েছে।এর কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল ও আরো দুটি দেশি রিভালবার এবং তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আগামী কাল তাকে ডায়মন্ড হারবার মহাকুমা আদালতে হাজির করা হবে। এবং তাকে পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন। তবে ধৃত তৃনমূল কংগ্রেসের নেতা তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু সাথে যুক্ত যারা সাধারণ মানুষের উপর জুলুম ও নির্যাতন এবং অত্যাচার চালিয়েছে, সেই সঙ্গে সাধারণ মানুষের ভয় দেখিয়ে টাকা পয়সা আদায় করেছেন তাদের কে ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন উস্তি থানার ভারপ্রাপ্ত দক্ষ অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..