মানিকগঞ্জপ্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরধরে ইউপি মেম্বারকে কুপিয়ে আহত
করেছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে,শনিবার (১০জুন) ভোরে।
আহত ইউপি মেম্বার আব্দুল গফুর (৪৫) সে উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার। তার
বাড়ী উপজেলার আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, শনিবার (১০ জুন) ভোরে উপজেলার আটিপাড়া গ্রামের হযরত
আলীর ছেলে ইউপি মেম্বার আব্দুল গফুর(৪৫) ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আটিপাড়া দেওয়ানবাড়ী
মসজিদে যাচ্ছিলেন। পূর্বপরিকল্পিতভাবে উৎপেতে থাকা প্রতিবেশী কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীরা
হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এ সময় আব্দুল গফুরের ডাক-চিৎকারে আশেপাশের
লোকজন এগিয়ে এসে। এ সময় সন্ত্রাসীরা র্মত ভেবে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা এসে মুমূর্ষ
অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকার কলেজ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা
পর্যন্ত আহত ইউপি মেম্বার আবদুল গফুরের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের দাবী জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরধরে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এ
ঘটনায় সিংগাইর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদল জানান, আমি আহত আব্দুল গফুরকে
দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। সন্ত্রাসীরা আব্দুল গফুরের হাত, পায় ও শরীরের
বিভিন্ন স্থানে জখম করেছে। জমি সংক্রান্ত বিরোধের কারনে আব্দুল গফুরের চাচাতো ভাই নছর উদ্দিন
লোকজন নিয়ে এ হামলা চালিয়েছে এমনটাই আশংঙ্কা করা হচ্ছে।
শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালিদ মানছুর বলেন, আব্দুল গফুরের ওপর অন্যায়ভাবে নৃশংস হামলা
হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারী ব্যক্তিদের দ্রুতই আইনের
আওতায় আনা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান,বিষয়টি আমি
শুনেছি তবে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply