শিরোনাম :
সিরাজগঞ্জ বিদ্যুৎ সংকটে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা ১৩ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে আটক দুই স্কুলছাত্রকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ ঝালকাঠি লোডশেডিং চলাকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি গাজীপুরে লোডশেডিংয়ে ভোগান্তি চরমে, লোকসানের মুখে উদ্যোক্তারা রংপুরে ৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ২ বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জামিন পেলেন দেড় মাসের শিশুর মা সেই যুব মহিলা লীগ নেত্রী দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আয়ের সুযোগ টিকটকে বড় ভিডিও দিয়ে

আয়ের সুযোগ টিকটকে বড় ভিডিও দিয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক :
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক কনটেন্ট নির্মাতাদের সরাসরি আয়ের সুযোগ দিতে নতুন একটি সুবিধা চালু করেছে। ‘সিরিজ’ নামের নতুন এই সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা প্ল্যাটফর্মটিতে ভিডিও দেখানোর বিনিময়ে দর্শকের কাছ থেকে সরাসরি অর্থ আয় করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই পদ্ধতিতে আয় করতে হলে কনটেন্ট নির্মাতাদের কমপক্ষে ২০ মিনিট দৈর্ঘ্যের একাধিক ভিডিও তৈরি করতে হবে। ভিডিওগুলো ‘সিরিজ’ সংগ্রহে জমা রাখতে হবে। এখানে সর্বোচ্চ ৮০টি ভিডিও জমা রাখতে পারবেন নির্মাতারা।

সিরিজ সংগ্রহে থাকা ভিডিওগুলো ব্যবহারকারীরা টাকার বিনিময়ে দেখতে পারবেন। দর্শকদের কাছ থেকে পাওয়া এই অর্থ সরাসরি নির্মাতাদের অ্যাকাউন্টে চলে যাবে। নির্মাতারা নিজেরাই টাকার পরিমাণ নির্ধারণ করতে পারবেন। তবে ৯৯ সেন্ট থেকে ১৮৯ ডলার ৯৯ সেন্টের মধ্যে এই দাম নির্ধারণ করতে হবে।

আপাতত নির্দিষ্ট কিছু অঞ্চলের নির্মাতারা নতুন এই সুবিধা পাচ্ছেন। তবে নির্মাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এ ছাড়া, কমপক্ষে ৩০ দিন পুরানো অ্যাকাউন্ট হওয়ার পাশাপাশি ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। অ্যাকাউন্টটিতে শেষ ৩০ দিনের মধ্যে ৩ বা এর অধিক পাবলিক পোস্ট থাকতে হবে। শেষ ৩০ দিনে অন্তত ১ হাজার ভিউ থাকতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com