নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি
ঈদুল আজহায় ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার স্থানান্তর করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন টিকিটপ্রত্যাশীরা।
রোববার (২৫ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এ চিত্র দেখা যায়।
আগে যে কাউন্টারে নারায়ণগঞ্জের ট্রেনের টিকিট পাওয়া যেত, এখন সেখানে কমিউটার ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট দেওয়া হচ্ছে শহরতলি আট নম্বর প্লাটফর্মের কাউন্টার থেকে।
স্টেশনের ব্যবস্থাপনা ঠিক রাখতে বাঁশের ছয়টি গেট তৈরি করেছে স্টেশন কর্তৃপক্ষ। সেখানে ট্রেনের টিকিট ও এনআইডি কার্ড চেক করা হচ্ছে। বাঁশের গেটের পেছনের অংশে কমিউটার ট্রেনগুলোর টিকিট কাউন্টার।
ভুক্তভোগীরা জানান, সবসময় তো স্টেশনের শেষ মাথায় টয়লেটের পাশেই টিকিট কাউন্টার ছিল। এখন এসে শুনি সেটা নাকি নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মে স্থানান্তর করা হয়েছে। এখান থেকে শহরতলি কাউন্টারে যাওয়ার সহজ কোনো ব্যবস্থা নেই। মূলত যাত্রীদের বিভ্রান্ত করতেই ঈদের আগে তারা এসব কাজ করে।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আসলে কমিউটার ট্রেনের কাউন্টার গতবারের অভিজ্ঞতা থেকে সরানো হয়েছে। গতবার ঈদের আগের দিন ঘটেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রচুর মানুষ প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিল। এবার যেন এমনটি না হয়, তাই এ ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply