শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত- ১

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত- ১

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনায় ফয়জুর রহমান নামে(৪৫) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছে এক জন। নিহত ফয়জুর উপজেলার দন্ডপাল ইউনিয়নের রিয়াজ উদ্দিনের ছেলে। রবিবার (২-জুলাই) বিকালে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার নিহতের ভাই তাইজুল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন এবং  সোমবার সকাল ৭টায় মামলার প্রধান আসামি মজিবর রহমানকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ফয়জুর রহমান ও তার ভাইদের সাথে মজিবব রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় রবিবার বিকালে ফয়জুর রহমানের দুই ভাইস্তা খলিলুল্লাহ ও ইউসুফ তাদের পুকুর পাড়ের চারিদিকে কারেন্ট জালের বেড়া দিচ্ছিল যাতে করে পুকুরের মাছ অতি বর্ষায় বেরিয়ে না যায়। কিছুক্ষণ পরে খলিলুল্লাহ সেখান থেকে চলে যায়। কিছুক্ষনের মধ্যেই ইউসুফকে পুকুর পাড়ে বেড়া দিতে দেখে আসামীরা ইউসুফকে মারপিট শুরু করেন। ইউসুফের চিৎকারে তার চাচা ফয়জুর রহমান এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে সজোরে আঘাত করেন আসামীরা। এতে ফয়জুর রহমানকে গুরুতর আহত অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রংপুর মেডিকেলে পৌছানোর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন। নিহতের ভাইস্তা ইউসুফ আহত অবস্থায় বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য যে,  আসামী মজিবর রহমান সম্পর্কে নিহত ফয়জুরের খালু হন। মামলার অপর আসামীরা হলেন মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ও স্ত্রী নাজমা খাতুন। এবিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, রবিবার মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যেই আমরা প্রধান আসামীকে গ্রেফতার করেছি। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com