মোঃ ফয়সাল, রাঙামাটি প্রতিনিধি :
আজ ১০, সেপ্টেম্বর ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় মাদক ও অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় জনাব এইচ. এম. মাহমুদ, অফিসার ইনচার্জ (ডিবি)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে কাজী আশরাফুল আলম প্রকাশ দিপু (৪০)-কে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাজী আশরাফুল আলম প্রকাশ দিপু, পিতা- কাজী আউয়াল আজম, মাতা- নুর নাহার বেগম, তবলছড়ি, ওয়াপদা কলোনী, ৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ
মাদক ও অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অভিযান অব্যাহত থাকবে।