1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের PAJERO জীপ গাড়িও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শাহ আলম (৩৮), পিতা-মোঃ ছাদ মিয়া, সাং-খোশবাস, থানা-শ্রীমঙ্গল, সালাউদ্দিন (২৯), পিতা-মৃত ইসমাইল আলী, মাতা-লেবু বেগম, সাং-বিলেরপাড় (পশ্চিম বিলেরপাড়), থানা-কুলাউড়া, এবং মোঃ আলী হোসেন (৩৯) পিতা-মোঃ আঃ করিম, সাং-শংকরসেনা (শিববাড়ী), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে দেহ তল্লাশি করা হলে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার এবং একটি স্টিলের তৈরি এসএস রড উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনায় ব্যবহৃত সাদা রঙের PAJERO জীপ গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..