1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া চুনতি থেকে ৭ মাস পূর্বে নিখোঁজ হওয়া শিশুটিকে চুনতি মাহফিরে ভিক্ষা করা অবস্থায় পাওয়া গেছে,,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

উপজেলা প্রতিনিদধি : মো :আলী হোসেন

৭ মাস পূর্বে নিখোজ হওয়া মো: রায়হান (১২) শিশুটির ডান পা কেটে ভিক্ষা/বৃত্তিতে বাধ্য করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে উপজেলার চুনতি সীরাত মাহফিলে তাকে ভিক্ষা করা অবস্তায় পাওয়া যায়। সে চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় নোয়াপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে ও সাতগড় তাহফিজুর কোরআন হিফজখানার ছাত্র।

শুধু তাই নয়, রায়হানের পেটের ডানপাশে ও তার ঠিক পিছনে ক্ষত চিহ্ন রয়েছে । যা ধারণা করা হচ্ছে তার একটি কিডনি ও নিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র।

বিষয়টি জঘন্য অপরাধ উল্লেখ করে জাতীয় লিগ্যাল এইড অধিদপ্তরের প্যানেল আইনজীবী মো. নওশাদ আলী বলেন, এটি মানবপাচার, অঙ্গহানি ও শিশু নির্যাতনের স্পষ্ট প্রমাণ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দ্রুত মামলা দায়ের করে কমলাপুর কেন্দ্রিক ওই অপরাধী চক্রকে আইনের আওতায় আনা জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..