নুরুল আলম সিকদার
কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে সিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন, নিয়মিত মামলার ৪ জন, পূর্বের মামলায় ১ জন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ১ জন রয়েছেন।
সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামির সাজার মেয়াদ ১০ হাজার টাকা ক্ষতিপূরণ, ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত অপর আসামির সাজা ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতার ৭ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।