1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের সময় ডাম্পার জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার মাছকারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম (নুরু মাঝি), পিতা আবুল কাশেমের পাহাড় কেটে মাটি পাচারের সময় ঘটনাস্থল থেকে ডাম্পারটি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান। এ সময় দোছড়ি বিটের বিট কর্মকর্তা ইমাদুল হক রনি ও থাইংখালি বিটের বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ উপস্থিত ছিলেন।
বন বিভাগ জানিয়েছে, পাহাড় কাটা ও অবৈধভাবে মাটি পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা ডাম্পারের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..