জেলা প্রতিনিধি*: আগামী খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী, যুবনেতা ও যুব সমাজের আইকন এডভোকেট আসিফ সালাউদ্দিন শোভন আজ মলিগ্রাম মধ্যপাড়ায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এডভোকেট আসিফ সালাউদ্দিন শোভন উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান এর সুযোগ্য পুত্র।
জনসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।