শিরোনাম :
সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা সিলেট ‘ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে’ সিলেট মুষলধারে বৃষ্টির মধ্যেই মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ফরিদপুর প্রতিনিধি

নিহত গোলাম মওলা।

ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় গোলাম মওলা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

নিহত গোলাম মওলা ওই গ্রামের মৃত গনি মোল্যার ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে থানা পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, যদুনন্দী বাজারে মোশারফ মোল্যার একটি দোকান ভাড়া নিয়ে মুদি ব্যবসা করে আসছিলেন গোলাম মওলার ছেলে কবির মোল্যা। রবিবার রাত আনুমানিক ৮টার দিকে প্রতিপক্ষের লোকজন কোনো নোটিশ ছাড়াই তাৎক্ষণিকভাবে কবির মোল্যাকে দোকান ঘর ছেড়ে দিতে বলে। এসময় প্রতিপক্ষের লোকজন চড়াও হয়ে হামলা করে। হামলার সময় কবিরের বাবা গোলাম মওলা এগিয়ে আসলে তার উপরও হামলা চালানো হয়।
এতে গোলাম মওলা গুরুতর অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

নিহতের ছেলে ছামাদ মোল্যা, মিলন মোল্যা ও হিরোন মোল্যা অভিযোগ করে বলেন, যদুনন্দী বাজারে আমাদের উপর পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ হামলার সময় আমার বাবাকে লাথি কিলঘুষিসহ ব্যাপক মারধর করা হয়। এতেই সে মারা যায়। আমরা আমাদের বাবা হত্যার বিচার চাই।

এদিকে, কামরুল গাজী বলেন, ঘটনার সময় আমি ওখানে ছিলাম না। খবর পেয়ে খন্দকার সাজ্জাদ ও আমি ঘটনাস্থলে আসি। তখন কোনো মারামারি ছিল না।

সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তাকে মুকসুদপুর হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে জানতে পারি গোলাম মওলা মারা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com