1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

জয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ মাসুম রেজা

জয়পুরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে জয়পুরহাট সদর পূর্ব বাজারের কাপড়পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নূর আলম বাবু (৪০) এবং জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা উত্তরপাড়া গ্রামের মৃত কানছা মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবির ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবির এসআই (নিঃ) মো. ওমর ফারুক শিমুল, এএসআই (নিঃ) মো. আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
অভিযানের সময় জয়পুরহাট সদর পূর্ব বাজারের কাপড়পট্টি এলাকায় একটি কাপড়ের দোকানের সামনে থেকে নূর আলম বাবু ও শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..