1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ আতাউর রহমান গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

চট্টগ্রামপ্রতিনিধি :

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমানকে (৬৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ শেখ আতাউর রহমানকে আটক করেছে।

তিনি আরও জানান, শেখ আতাউর রহমানের বিরুদ্ধে মীরসরাই থানায় নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তিনটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..