1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বাঘাইছড়ি  প্রতিনিধি

স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের,২০৩ পদাতিক ব্রিগেডে আওতাধীন,সাজেকের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দক্ষ প্রশিক্ষক ও চিকিৎসক দ্বারা,২২ ও ২৩ নভেম্বর ২০২৬ তারিখে দুই দিনব্যাপী গবাদিপশু ও গৃহপালিত পশু-পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, পরিচর্যা এবং খামার ব্যবস্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণ পশুপালন ও পোল্ট্রি খাতকে আয়ের অন্যতম উৎস হিসেবে গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এর মাধ্যমে পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ, বেকারত্ব হ্রাস এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

বাঘাইহাট সেনা জোন স্থানীয় জনগণের কল্যাণ, সম্প্রীতি বজায় রাখা এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..