1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

‎ সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি :

রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
‎
গ্রেফতারকৃত নারীরা হলেন—গাজিন্দা গ্রামের রুজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা (১৯) ও হাজেরা বেগম (৬০)।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত চারজন নারী সদস্য দীর্ঘদিন ধরে পারিবারিক ব্যবসা হিসেবে গাঁজার ব্যাবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

রোববার রাতে তাঁদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাঁদের চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চার নারীকে গ্রেফতার করে উদ্ধার করা। গাঁজাসহ সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় স্থানীয়রা।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে গ্রেফতার চার নারী পুলিশ হেফাজতে রয়েছেন।
‎
‎সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, গাঁজাসহ চার নারীকে গ্রেফতারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..