মোহাম্মদ নুরুল ইসলাম লক্ষীপুর, প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার বাসিন্দা কথা বলতে অক্ষম (বোবা) মাইন উদ্দিন (২৮) গত এক বছর ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পেয়ে স্ত্রী ও দুটি ছোট সন্তানকে নিয়ে চরম দিশেহারা ও মানবেতর জীবনযাপন করছে তার পরিবার,
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে কমলনগর উপজেলার৩ নং চর লরেন্স এলাকার নিজ বাড়ি থেকে চট্টগ্রামে স্ত্রী ও সন্তানদের উদ্দেশ্যে রওনা হন মাইন উদ্দিন। কিন্তু চট্টগ্রাম পৌঁছানোর আগেই তিনি ভুলবশত ফেনী রেলস্টেশন/বাসস্ট্যান্ড এলাকায় নেমে পড়েন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তিনি কথা বলতে পারেন না।
নিখোঁজ মাইন উদ্দিনের বিবরণ:
নাম: মাইন উদ্দিন
পিতা: আবদুল আলী
মাতা: বিবি ফাতেমা
স্থায়ী ঠিকানা: আবদুল আলী মাঝির বাড়ি, গ্রাম: চর লরেন্স (ওয়ার্ড নং ৯), ডাকঘর: চর লরেন্স-৩৭০০, উপজেলা: কমলনগর, জেলা: লক্ষ্মীপুর।
বর্তমান চট্টগ্রাম ঠিকানা (পরিবার): কাস্টমস মোড় / বন্দর টিলা এলাকা, চট্টগ্রাম।
অসহায় পরিবারটি গত এক বছর ধরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। দুটি ছোট সন্তান নিয়ে তাঁর স্ত্রী বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রশাসনের কেউ যদি এই ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে:
যোগাযোগের নম্বর:
01323215370
01865980315