1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ভোররাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীতে ভোররাত থেকে টানা বৃষ্টি হয়েছে। রোববার (২০) ভোর থেকে সকাল পর্যন্ত আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এসময় বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমেছে। ঢাকার পুরানা পল্টন, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে, মালিবাগ রেলগেট বাজার, মৌচাক মোড়, মগবাজার সেঞ্চুরি মোড়, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া ও পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

কোথাও কোথাও সড়কে হাঁটুসমান পানি জমেছে। সেই পানি পেরিয়েই স্কুল-কলেজ ও কর্মস্থলের উদ্দেশে যেতে দেখা গেছে মানুষকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..