নিজস্ব প্রতিবেদক :
রাজ মাল্টিমিডিয়ার মালিক ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ- ফাইল ফটো
চিত্রনায়িকা পরীমনির পর রাজ মাল্টিমিডিয়ার মালিক ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাত ৮টায় রাজধানীর বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাবের একটি দল।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় নায়িকার বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। দীর্ঘ অভিযান শেষে পরীমনিকে আটক করে সদর দফতরে নিয়ে যায় র্যাব।
Leave a Reply