শিরোনাম :
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১ কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে, দিনে গ্রেফতার ৩ হবিগঞ্জের হাওরে তলিয়েছে ২ হাজার ৭১০ হেক্টর জমির পাকা ধান লালমাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে ধর্ষণ: কুষ্টিয়ায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নিজেই গেলেন সংবাদ সংগ্রহে রাতে গলা কেটে হত্যা করে সকালে

নিজেই গেলেন সংবাদ সংগ্রহে রাতে গলা কেটে হত্যা করে সকালে

বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় মাদরাসায় গাঁজা সেবনে বাধা দেয়ায় নৈশপ্রহরী বৃদ্ধ জয়নাল আবেদীনকে গলা কেটে হত্যা করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন গ্রেফতার কথিত সাংবাদিক তানভীরুল ইসলাম তানভীর।
শনিবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও স্বীকারিক্তমূলক জবানবন্দি দেন তানভীর। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

তানভীর জেলার শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের এনামুল হক মিঠুর ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মাতৃভূমির খবর’র বগুড়া জেলা সংবাদদাতা। এছাড়া তিনি একটি প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম চাকরি করতেন।

নিহত জয়নাল একই গ্রামের মীর বক্তারের ছেলে। হত্যার ঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা করেন জয়নালের ছেলে আরিফুল ইসলাম।

পুলিশ জানায়, তানভীর পেশায় একজন সাংবাদিক। এক মাস আগে প্রেম করে গাবতলী উপজেলায় বিয়েও করেছেন। কিন্তু সংসারে অভাব থাকায় পারিবারিক অশান্তি দেখা দেয়। ঘটনার দিন বাড়িতে মা-বাবার সঙ্গে ঝগড়া করে বেরিয়ে যান তিনি।

এরপর বাড়ির পাশে সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসার পকেট গেট দিয়ে ভেতরে ঢুকে একটি শ্রেণিকক্ষে গাঁজা সেবন করছিলেন। এ সময় নৈশপ্রহরী জয়নাল আবেদীন তাকে বাধা দেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তানভীরকে চড়-থাপ্পড় মারেন জয়নাল। রাগের বশে পকেটে থাকা ছুরি দিয়ে জয়নালের পেটে ও গলায় আঘাত করেন তানভীর। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এরপর পাশের পুকুরে ছুরিটি ফেলে দিয়ে বাড়ি চলে যান।

পরদিন শুক্রবার সকাল থেকে তানভীর নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করেন। এছাড়া তদন্ত কর্মকর্তাদের কয়েকজন মাদকসেবীর নাম দেন। এতে তদন্ত কর্মকর্তার সন্দেহ হলে কয়েকজন মাদকসেবীসহ তাকে থানায় নিয়ে আসেন। এরপর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তানভীর।

মামলার তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই শামীম হোসেন বলেন, আটকের পর তানভীরসহ চারজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে খুন করার বিষয়টি স্বীকার করেছেন তানভীর। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠান বিচারক।

বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসার একটি কক্ষে নৈশপ্রহরী জয়নাল আবেদীনকে গলা কেটে হত্যা করেন তানভীর। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com